Tuesday, April 7, 2026

যুক্তরাষ্ট্রে শুরু করোনার ভ্যাকসিনের পরীক্ষা

Date:

Share post:

যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু। সে দেশের প্রশাসন জানিয়েছে , করোনাভাইরাস থেকে রক্ষায় একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল আজ সোমবার থেকে শুরু হয়েছে । যদিও ওই পরীক্ষার ব্যাপারে আগাম কোনও ঘোষণা করা হয়নি।
জানা গিয়েছে, প্রথম একজন ব্যক্তিকে পরীক্ষামূলকভাবে ওই ভ্যাকসিন দেওয়া হয়েছে ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ ওই ট্রায়ালের অর্থ সরবরাহ করেছে। ওয়াশিংটনের কায়সার পারমানেন্ট গবেষণা কেন্দ্রে ওই পরীক্ষার কার্যক্রম চালানো হচ্ছে ।জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের কোনও ভ্যাকসিন পুরোপুরি অনুমোদন পেতে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে।
৪৫ জন স্বাস্থ্যবান যুবকের ওপর এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা করা হচ্ছে । তাদের ওপর ভিন্ন ভিন্ন পরিমাণে ওষুধ প্রয়োগ করা হয়েছে । এই ভ্যাকসিন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট এবং বায়োটেকনোলজি কোম্পানি মোডেরনা ইনক।
তবে এই ভ্যাকসিনে তাদের ক্ষতির সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে সংস্থা। প্রথম পরীক্ষায় মূলত এর পার্শ্বপ্রতিক্রিয়া নিখুঁতভাবে বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে ।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...