Monday, April 6, 2026

করোনা গুজব: ডানকুনিতে বিকোচ্ছে গোমূত্র

Date:

Share post:

করোনা আতঙ্কে ছড়িয়েছে নানা গুজব। বিজ্ঞানের পথে না হেঁটে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বাতলানো হচ্ছে বিভিন্ন দাওয়াই। যার মধ্যে প্রধান গোমূত্র। ইতিমধ্যেই দিল্লিতে গোমূত্রর পার্টি করে বিতর্কে জড়িয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। এবার কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে হুগলির ডানকুনিতে রাস্তায় বিকোচ্ছে গোমূত্র।

বিক্রেতাদের দাবি, করোনা ভাইরাস বিশ্ব জুড়ে মহামারির রূপ নিলেও, এদেশে প্রভাব কম পড়েছে তার কারণ গোমূত্র। গোমূত্র পান করলে করোনাভাইরাস ছুঁতেও পারবে না বলে দাবি বিক্রেতাদের। যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন ডাক্তাররা।

তবে, গোমূত্র বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি সভাপতি শ্যামল বসু। কিন্তু তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, গোমূত্র পান করে যদি রোগ সারানো যেত, তাহলে শিক্ষিত ডাক্তারের কাছে কেউ যেতেন না।

আরও পড়ুন-করোনা আতঙ্ক : ব্যাঙ্কশাল কোর্টে ভিডিও কনফারেন্সে শুনানির পরিকল্পনা

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...