Tuesday, April 7, 2026

মৌসম-মনোনয়ন বাতিল হলে নির্বাচিত হয়ে যাবেন দীনেশ বাজাজ

Date:

Share post:

লক্ষ্য ছিলো, নিজেদের নিশ্চিত ৪ প্রার্থীকে জিতিয়ে আনার সঙ্গেই পঞ্চম আসনটিও দখল করা৷

তৃণমূলের এই কৌশলে যেন বরফ-ঠাণ্ডা জল ঢালা হলো রাজ্যসভার মনোনয়ন পত্র পরীক্ষার শেষে৷ বাড়তি তো দূরের কথা, নিশ্চিত ৪ আসনই ঘরে ফিরবে কি’না, সেই চিন্তায় কপালের ভাঁজ চওড়া হচ্ছে শাসক দলের৷

রাজ্যসভা ৫ আসনে তৃণমূলের ৪ প্রার্থী এবং তৃণমূল সমর্থিত নির্দল, এই ৫ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ৷ সোমবারের স্ক্রুটিনির সময়ে বিধানসভা সচিব অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে হলফনামার মাধ্যমে এই অভিযোগই জমা দিয়েছে বামেরা। তাদের টার্গেট তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজ। স্ক্রুটিনিতে বামেরা একাধিক অভিযোগ এনেছে এই দুই প্রার্থীর বিরুদ্ধে৷

◾ মৌসম বেনজির নূরের বিরুদ্ধে অভিযোগ :

১) নিজের বিরুদ্ধে যে কোনও মামলা থাকলে মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা কমিশনের সাইটে আপলোড করতে হয়। কিন্তু তিনি তা করেননি।

২) কোর্ট পেপারে নয়, মনোনয়নের সঙ্গে সাদা কাগজে নিজের মামলার তথ্য পেশ করেছেন । এই কাজে বিধি লঙ্ঘন হয়েছে৷

৩) পাসপোর্ট ও মনোনয়নপত্রে আলাদা আলাদা নাম লিখেছেন।
মনোনয়ন পত্রে শুধুই মৌসম নূর লেখা হয়েছে, অথচ তাঁর নাম মৌসম বেনজির নূর।

◾দীনেশ বাজাজের বিরুদ্ধে অভিযোগ :

১) নিজের বিরুদ্ধে যে কোনও মামলা থাকলে মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা কমিশনের সাইটে আপলোড করতে হয়। কিন্তু তিনি তা করেননি।

২) মনোনয়নে নিজের সই থাকলেও সেখানে ছিলো না প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের সই বা সিলমোহর৷

বামেদের এই অভিযোগের প্রেক্ষিতে মৌসম বেনজির নূর এবং দীনেশ বাজাজ, এই দুই প্রার্থীর মনোনয়ন সত্যিই ত্রুটিপূর্ণ কি না, তা মঙ্গলবার জানা যাবে। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে শুনানি হবে৷ দুই প্রার্থীকেই হাজির থাকতে বলা হয়েছে৷ মনোনয়ন পত্রে ত্রুটি থাকলে আগামীকালের স্ক্রুটিনিতেই বাতিল হবে মৌসম ও দীনেশের মনোনয়ন।
এদিনের স্ক্রুটিনির ফলাফলে কার্যত
তৃণমূলেরই দুই প্রার্থীর রাজ্যসভায় যাওয়া নিয়ে শেষ মুহূর্তে বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, দীনেশ বাজাজের তুলনায় মৌসম বেনজির নূরের মনোনয়ন পত্র বাতিল হওয়ার আশঙ্কা বেশি৷ তেমন হলে
রাজ্যসভার শূন্য ৫ আসনে ৫ প্রার্থীই থাকবেন৷ ফলে ভোটের প্রশ্ন থাকবেনা৷
সেক্ষেত্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজ নির্বাচিত হয়ে যাবেন মঙ্গলবারই৷ ভোটের দরকার হলে তা হবে আগামী ২৬ মার্চ৷

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...