Saturday, June 27, 2026

করোনা-বৈঠক: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও উদ্যোগী রাজ্য সরকার। জমায়েত ও বেশি ভিড় হয় এমন সব জায়গার উপরে নিয়ন্ত্রণ বাড়ানোর হল। আগেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার, নবান্নে বৈঠকের পরে তা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরও বাড়ি বসেই অফিশিয়াল কাজ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের বাড়িতেই ভাত-ডাল পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভিড় এড়াতে রাজ্যের সব সিনেমা হল, সুইমিং পুল, স্টেডিয়াম, অডিটোরিয়াম, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। রিয়্যালিটি শোয়ের শ্যুটিংও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ না করলেও শপিংমল ও চা বাগানের দিকে নজর রাখা হচ্ছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...