Monday, April 6, 2026

মৌসম-দীনেশের মনোনয়ন নিয়ে অভিযোগ বাম-কংগ্রেসের! ঘোর বিপাকে শাসকের দুই প্রার্থী

Date:

Share post:

রাজ্যসভা নির্বাচনের আগে বিপাকে ঘোর বিপাকে পড়েছেন শাসক দলের দুই প্রার্থী। প্রথম জন মৌসম বেনজির নূর, যিনি সরাসরি তৃণমূলের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যেতে পারেন। অপর জন দীনেশ বাজাজ, যিনি পঞ্চম আসনে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী। মৌসম এবং দীনেশের মনোনয়ন ত্রুটিপূর্ণ, এই অভিযোগ এবং দাবি তুলে সোমবার স্ক্রুটিনির সময়ে বিধানসভা সচিব অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে হলফনামা জমা দেয় বাম-কংগ্রেস।

অভিযোগ, মনোনয়ন পেশের সময় তাঁদের বিরুদ্ধে মামলা সম্পর্কে কোনও তথ্য দেননি মৌসম ও দীনেশ। যা ২৪ ঘন্টার মধ্যে দাখিল করতে হয়। আর এই ইস্যুতে আগামীকাল, মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১টার মধ্যে শুনানি হবে। যদি সত্যি এই দুই প্রার্থীর মনোনয়নে ত্রুটি তাহলে স্ক্রুটিনিতে বাতিল হবে মৌসম ও দীনেশ বাজাজের মনোনয়ন। মৌসম এবং দীনেশ বাজাজের মনোনয়ন স্ক্রুটিনি করে মঙ্গলবার দুপুরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
ফলে ঘোর বিপাকে দুই প্রার্থী।

দীনেশ বাজাজকে ভোটে লড়তে হলেও, মৌসম-এর রাজ্যসভা যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু এই ঘটনায় তৃণমূল শিবিরের প্রার্থীদের রাজ্যসভায় যাওয়া নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিল। এদিকে, রাজ্যসভার বাকি প্রার্থীরা অর্থাৎ তৃণমূলের অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি এবং বাম-কংগ্রেস সমর্থিত বিকাশরঞ্জন ভট্টাচার্যর মনোনয়নে কোনও ত্রুটি মেলেনি স্ক্রুটিনিতে, এমনটাই খবর।

আরও পড়ুন-করোনা আতঙ্ক : ব্যাঙ্কশাল কোর্টে ভিডিও কনফারেন্সে শুনানির পরিকল্পনা

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...