Saturday, June 20, 2026

করোনা আতঙ্ক: তবে টলিউডে জারি সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে ভিড় ও বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ও রাজ্য। এর জেরে বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রেক্ষিতে বলিউডে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টলিউডেও সেটা হতে পারে বলে মনে করা হয়েছিল। সেই মতো সোমবার, বেলা ৩টে নাগাদ আর্টিস ফোরাম, প্রোডিসার ও টেকনিশিয়ান নিয়ে দুটি বৈঠকের কথা ছিল। কিন্তু সে দুটিই বাতিল করা হয়েছে। কারণ টলিউড সূত্রে খবর, অনেকেই শুটিংয়ের কাজে আউটডোরে রয়েছেন। এখানে শুটিং বন্ধ ঘোষণা হলে, সেখানেও কাজ বন্ধ করতে হতে পারে। সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এছাড়া অনেক প্রযোজক ও পরিচালক শহর বা দেশের বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকে তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। এই সব কারণেই টালিগঞ্জে ২টি বৈঠকই বাতিল করা হয়েছে। ফলে, এই পরিস্থিতিতে টলি পাড়ায় এখনও স্টার্ট সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...