Saturday, April 4, 2026

মধ্যপ্রদেশ: রাজ্যপালের নির্দেশ, তবু আস্থা ভোট পিছোতে মরিয়া রাজ্য সরকার

Date:

Share post:

মধ্যপ্রদেশের চলতি অচলাবস্থায় সময় কেনার নানা সুযোগ খুঁজছেন মুখ্যমন্ত্রী কমল নাথ। যেকোনওভাবে বিদ্রোহী বিধায়কদের বুঝিয়েসুঝিয়ে পদত্যাগ ফেরাতে চান তিনি। সরকারের মনোভাব বুঝে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন স্পিকার এনপি প্রজাপতিও। বিদ্রোহী ২২ বিধায়কের মধ্যে ছয় মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন তিনি। বাকিদের বিষয়ে আজ তাঁর সিদ্ধান্ত জানানোর কথা।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন সোমবারই আস্থা ভোট নিতে কমল নাথ সরকারকে নির্দেশ দিয়েছিলেন। সোমবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে মধ্যপ্রদেশ বিধানসভায়। রাজ্যপালের নির্দেশ ছিল, তাঁর ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট নেওয়া শুরু হয়। এই বিষয়ে রাজ্যের কংগ্রেস সরকারের আইনমন্ত্রী পিসি শর্মার ব্যাখ্যা, রাজ্যপাল নির্দেশ দেননি, বার্তা দিয়েছেন। বিধানসভার বিষয়ে সিদ্ধান্ত স্পিকার নেবেন। অন্যদিকে কমল নাথ ঘনিষ্ঠ এক মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মোকাবিলা করাই এখন আমাদের অগ্রাধিকার, আস্থা ভোট নয়।

আরও পড়ুন-রাজনীতি নিয়ে কী বললেন বিস্ফোরক শুভেন্দু?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...