Saturday, March 28, 2026

পাথর ছোড়া চলছে, এবার রক্তাক্ত শিশু

Date:

Share post:

ফের চলন্ত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর। এবার হামলায় আহত হল বছর ছয়েকের শিশু। শিয়ালদহ-বনগাঁ শাখা মহিলা কামরা লক্ষ্য করে প্রায়ই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শনিবার বামনগাছি স্টেশন ছাড়তেই মহিলা কামরা লক্ষ্য করে ছোড়া হয়। তাতেই আহত ওই শিশু।

ওই ট্রেনের যাত্রী পৃথ্বীশ বিশ্বাস জানান, “ট্রেন দত্তপুকুর ঢুকতেই মহিলা কামরায় চেঁচামেচি শুনতে পাই। গিয়ে দেখি পাথরের ঘায়ে আহত হয়েছে বছর ছয়েকের এক শিশু। রীতিমতো আতঙ্ক সবার চোখেমুখে।” ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। গোটা ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বামনগাছিতে লাইনের ধারে নেশা করে বেশ কয়েকজন। ট্রেন লক্ষ্য করে তাঁরাই পাথর ছোড়ে। কিন্তু রেল পুলিশ এব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি।

শুক্রবার ওই শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনে পাথর ছোড়া হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন গুমা এলাকার প্রমোদ নগরের বাসিন্দা শিল্পী মণ্ডল। ট্রেন বারাসত ছেড়ে বামনগাছি স্টেশনে ঢোকার মুখে জানলা দিয়ে একটি পাথর তাঁর পায়ে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related articles

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...