Tuesday, April 7, 2026

মৌসমের মনোনয়নে অসঙ্গতি আছে টের পেয়েই তড়িঘড়ি আসরে দীনেশ

Date:

Share post:

রাজ্যসভার প্রার্থী হিসাবে মৌসম বেনজির নূরের দাখিল করা মনোনয়নে যে একাধিক অসঙ্গতি আছে, সম্ভবত তা টের পেয়েছিলো তৃণমূল হাই কম্যাণ্ড৷ সে কারনেই তড়িঘড়ি নির্দল প্রার্থী হিসাবে দীনেশ বাজাজের নাম ঘোঘণা করে দেয় তৃণমূল৷ একইসঙ্গে জানিয়ে দেয় বাজাজকে বাড়তি ভোট দিয়ে সমর্থন করবে দল৷ প্রার্থী ঘোষণার আগে অবশ্য অন্য একাধিক নামের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজের নামও প্রার্থী হিসাবে উঠেছিলো৷ হিন্দিভাষী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবেই তাঁর নাম বিবেচনায় ছিলো৷

এদিকে সোমবারের মনোনয়ন পরীক্ষার ফলাফলে দুশ্চিন্তার মেঘ জমেছে তৃণমূল শিবিরে৷
বিশেষজ্ঞ মহলের বক্তব্য, নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন ছাড় পেলেও আটকে যেতে পারেন মৌসম নূর৷ যদি বাজাজের মনোনয়ন বৈধতা পেয়ে যায়, তাহলে তৃণমূলের কোনও ক্ষতিই হবেনা৷ ৪ আসনে ৪ প্রার্থীই জয়ী বলে ঘোষণা করা হবে৷ শুধু তৃণমূল যে পঞ্চম আসনের জন্য লড়তে নেমেছিলো, তা বন্ধ হবে৷ আর সত্যিই বিপাকে পড়বে দল, যদি মৌসম ও দীনেশ, দু’টি মনোনয়নই খারিজ হয়৷

তবে মৌসম বেনজির নূরের দাখিল করা মনোনয়নে যে একাধিক অসঙ্গতি আছে তা আগাম ধরতে পেরেছিলো বলেই তৃণমূল শেষপর্যন্ত রক্ষাও পেতে পারে৷

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...