Saturday, April 4, 2026

দেশে করোনায় মৃত বেড়ে ৩, বাড়ছে আক্রান্তের সংখ্যাও

Date:

Share post:

কোভিড-১৯ ভারতে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। মহারাষ্ট্রে এক বৃদ্ধের মৃত্যুতে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন।

কোভিড-১৯ অতিমারির আকার ধারণ করেছে বিশ্বে। এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। ভারতে এর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫। মহারাষ্ট্রে বৃদ্ধের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। করোনা সংক্রমণ পৌঁছেছে এবার পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওড়িশাতেও। প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছে ভুবনেশ্বরে। ইতালি থেকে ফিরে ওই ব্যক্তি ট্রেনে দিল্লি থেকে ভুবনেশ্বরে আসেন। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ায় এবার নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এরই মধ্যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, বাণিজ্যিক কমপ্লেক্স, জিম, এমনকী টিউটোরিয়াল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। সবথেকে বেশি পারস্পরিক স্পর্শের সম্ভাবনা পাবলিক ট্রান্সপোর্টে। তাই বাস, ট্রেন, মেট্রোয় যথাসম্ভব কম যাতায়াত করে ঘরে বসে, ভিডিও কনফারেন্স, ফোনে মিটিং ও প্রযুক্তিগত সহায়তায় ই-রিসোর্স ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ শান্তনুশিবিরের বিরুদ্ধে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...