Friday, May 22, 2026

বিশ্ব জুড়ে ত্রাস করোনা, স্বাভাবিক হচ্ছে ‘আঁতুড়ঘর’ চিন

Date:

Share post:

করোনা ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। তবে চিনে করোনাভাইরাসের গতি মন্থর হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে গত তিন দিনে। জানুয়ারি মাসে প্রথম করোনা প্রকোপ দেখা যায় চিনে। তারপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের ১২৩টি দেশে। সোমবার পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। কিন্তু তুলনায় কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

চিকিৎসকরা জানিয়েছেন, জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাফল্য মিলেছে গত কয়েকদিনে। গুইঝাউ প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম চিনে একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। সোমবার সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ স্কুল পড়ুয়া স্কুলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চিনের স্বাস্থ্য কমিশনের এক যৌথ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চিনে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ১৮ বছরের যুবক-যুবতীদের মধ্যে সংক্রমণের হার ২.৪ শতাংশ। এছাড়া আক্রান্তদের মধ্যে ০.২ শতাংশের অবস্থা সঙ্কটজনক। চিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জি গালিয়া বলেন, ‘‘নতুন ভাইরাসের গতিপ্রকৃতি আমাদের এখনও অজানা। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে।’’

এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে তৈরি হচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি। ইউরোপ, ইটালি, ফ্রান্স, আমেরিকা সহ ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১২১ এবং মৃতের সংখ্যা ৩।

আরও পড়ুন-মার্কিন মুলুকে কালোবাজারি

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...