Friday, April 3, 2026

করোনা মোকাবিলায় তৎপর কোন্নগর পুরসভা

Date:

Share post:

করোনাভাইরাস রোধে একাধিক পদক্ষেপ নিল কোন্নগর পুরসভা। কোন্নগর পুর অঞ্চলের সাধারণ মানুষকে জমায়েত না করতে অনুরোধ করেন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। জমায়েত এড়াতে কোন্নগর পুরসভার তরফ থেকে কোন্নগর কফি হাউস থেকে রবীন্দ্রভবন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোন্নগরের মানুষকে সচেতন থাকাতে বলেন পুরপ্রধান। এছাড়াও এই সময় জমায়েত না করার আবেদন জানানো হয় কোন্নগরের বিভিন্ন ক্লাব সংগঠনের কাছেও। অনুষ্ঠান বন্ধ রাখার কথাও বলা হয়েছে। একইভাবে বিভিন্ন লজেও অনুষ্ঠান না করার আবেদন জানানো হয়েছে। পুরসভার পক্ষ থেকে কোন্নগরে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া অন্য দেশ বা রাজ্য থেকে কেউ এলে তাঁদের উপর নজর রাখছে পুরসভা। বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, ‘‘করোনাভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ মতো সচেতনতা অবলম্বন করলেই এই ভাইরাসকে এড়ানো যাবে।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে খোলা রাজ্যের পলিটেকনিক ও আইটিআইগুলি

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...