Monday, March 16, 2026

যোগী রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, গ্রেফতার ৬

Date:

Share post:

এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার। লখনউতে উত্তরপ্রদেশ বিজেপির সদর দফতরের বাইরে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। সরাসরি ‘দাঙ্গাবাজ’ লেখা হয়েছে ওই পোস্টারে।

ওই পোস্টারে আগুন ছলার ছবিকে ব্যাকগ্রাউন্ডে রেখে যোগী আদিত্যনাথের ছবি দেওয়া পোস্টারে লেখা হয়, ‘‌মানুষ জানতে চায়, এই দাঙ্গাবাজদের থেকে কবে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে।’‌ এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ২ জন সুধাংশু বাজপেয়ী এবং লালু কানোজিয়া কংগ্রেস কর্মী।

যদিও এই প্রথম নয়। এর আগেও যোগী রাজ্যে পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। লখনউয়ের রাস্তায় নাম–ছবি–ঠিকানা সহ প্রকাশ করা ৫৩ জন  সিএএ বিরোধীদের পরিচয়। ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র ভর্ৎসনা করে এলাহাবাদ হাইকোর্ট। ওই হোডিং নামিয়ে ফেলেতেও বলা হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যোগী সরকার। যে ৫৩ জনের নাম রয়েছে তার মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মহম্মদ শোয়েব, কবি দীপক কবীরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও।

আরও পড়ুন-করোনা সচেতনতায় লিফলেট বিলি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...