Friday, April 3, 2026

অ্যালিসা স্বেচ্ছায় হারিয়ে যাবে লালগ্রহে

Date:

Share post:

কতটা পথ পেরোলে স্বপ্ন ছোঁয়া যায়! অ্যালিসা কারসনের বয়স এখন মাত্র ১৩। ২০৩৩-৩৪ সালে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নভোচারী প্রশিক্ষন শুরু করেছে অ্যালিসা। তবে ফিরে আসার সম্ভাবনা নেই একেবারেই। অ্যালিসার সিদ্ধান্তের সঙ্গ দিয়েছে তার পরিবার। তার বাবা ব্রেটও মেয়ের স্বপ্ন পূরণের বিষয়ে আশাবাদী। অ্যালিসার এই প্রত্যয় নজর কেড়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার। ইতিমধ্যেই নেদারল্যান্ডের একটি বেসরকারি মহাকাশ সংস্থা তাকে মঙ্গলে যাওয়ার বিষয়ে প্রেজেন্টেশন দিতে বলেছে। সব ঠিক থাকলে আর তের-চোদ্দ বছর পরে লালচে মরচে ঢাকা প্রচন্ড শীতল নিষ্প্রাণ গ্রহে হারিয়ে যাবে অ্যালিসা। হারিয়ে যাবে মঙ্গলে প্রথম পা রাখা একক মানবী হিসেবে। এই একা হারিয়ে যাওয়াই তার কাছে স্বপ্ন। সেই আনন্দকে ছুঁতে পৃথিবীর সাজানো সংসার নির্বিঘ্নে বিসর্জন দিতে যাচ্ছে সে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...