Monday, April 6, 2026

কনিষ্কের আরাধ্য শিবলিঙ্গ বর্ধমানে!

Date:

Share post:

তখন কনিষ্কের রাজধানী ছিল গাঙ্গেয় সমতলভূমির পাটলিপুত্র পর্যন্ত। পুরুষপুর ছিল সেই বিশাল রাজ্যের রাজধানী। বৌদ্ধ ধর্মের পৃষ্টপোষক কনিষ্ক ছিলেন শৈব। ইতিহাস বলে সম্রাট প্রতিদিন তের টনের বিশাল একটি শিবলিঙ্গকে পূজা করতেন। এরপর কালের নিয়মে সেই শিবলিঙ্গ ভেসে যায় দামোদরের জলে। ১৯৭২ সালে বর্ধমানের আলমগঞ্জ এলাকায় মাটি কাটার কাজ চলছিল। হঠাৎ গাইতির আঘাত লাগল পাথরের গায়ে। মাটি খুঁড়লে বেরিয়ে আসে বিশালাকার গৌরিপট্ট সহ একটি শিবলিঙ্গ। উচ্চতা প্রায় ছয় ফুট ওজন তের টনেরও বেশি। নিকষ কালো পাথর দিয়ে নিপুনভাবে তৈরি এই লিঙ্গ। শ্রাবন মাসে এই লিঙ্গটি পাওয়া যায়। স্থাপন করা হয় আলমগঞ্জে। এর আকার আর প্রাচীনত্বের দিকে নজর রেখে লিঙ্গের নাম হয় মোটা শিব এবং বুড়ো শিব। পুরাতত্ত্ব বিভাগ পরীক্ষা করে জানিয়েছেন এই লিঙ্গের বয়স ১৬০০ থেকে ১৭০০ বছর। অনেকের মতে কনিষ্ক নিজে এই কালো শিবলিঙ্গে নিয়মিত পুজো করতেন। শিবরাত্রিতে অগণিত ভক্তের ভিড় হয় মন্দিরে। মেলা বসে। কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসে। তবে এত ভারি লিঙ্গের দামোদরে ভেষে যাওয়ার তত্ত্ব নিয়েও রয়েছে ধোঁয়াশা।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...