Tuesday, June 2, 2026

মধ্যপ্রদেশের শাহদলে মধ্যযুগীয় সোনা- রুপোর ভাণ্ডার! নির্মাণ শ্রমিকদের থেকে উদ্ধার স্বর্ণমুদ্রা

Date:

Share post:

২০২৫ সালের এসে হঠাৎ করে মধ্যযুগের সোনা- রুপোর ভাণ্ডার খুঁজে পাওয়ার ঘটনা (treasure trove of rare medieval gold and silver coins) নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। তবে মধ্যপ্রদেশের শাহদল জেলায় (Madhya Pradesh’s Shahdol district) এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জমি খনন করার সময় নির্মাণ শ্রমিকরা সত্যিই এমন কিছু ঐতিহাসিক স্বর্ণমুদ্রা এবং রুপো খুঁজে পেয়েছেন যা দেখে অবাক হয়ে গেছেন প্রত্নতাত্ত্বিকরা। ঘটনার প্রসঙ্গে জানা যায়, ওই জমিতে থাকা বাড়ি ভেঙে ফেলার পর নতুন নির্মাণের কাজ চলছিল। তখনই রামনাথ, বুদ্ধিসেন সিং এবং রবি সিং নামে তিন শ্রমিক ৫১টি রূপার মুদ্রা এবং দুটি সোনার মুদ্রা খুঁজে পান। এরপর সেখান থেকে তিনটি মুদ্রা (medieval gold and silver coins) বিক্রি করতে গিয়ে তাঁরা ধরা পড়েন। আপাতত তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি তাঁদের কাছে থাকা ঐতিহাসিক প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

শাহদল জেলা পুলিশের (Shahdol District Police) তরফে জানা যায়, শ্রমিক রামনাথ নামের এক শ্রমিক তিনটি মুদ্রা বিক্রি করতে যান। পুলিশের সন্দেহ হতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপর তাঁর কাছ থেকে ৪৬ টি মুদ্রা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে এক জহুরীর নাম উঠে আসে যিনি ১০.৮ গ্রাম ওজনের একটি সোনার মুদ্রা ৭০ হাজার টাকায় কিনেছিলেন। এরপর ভোপালের প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পুলিশ জানতে পারে, যে উদ্ধার হওয়া আরবি এবং ফার্সি শিলালিপি সম্বলিত মুদ্রাগুলি মধ্যযুগীয় শাসনকালের। আনুমানিক তেরো থেকে ষোলো শতক পর্যন্ত আলাউদ্দিন খিলজি ও শের শাহ সুরির পুত্র ইসলাম শাহ সুরির রাজত্বকালের এই মুদ্রা (Archaeologists believe the coins date back to the era of Alauddin Khilji and Sher Shah Suri’s son Islam Shah Suri) প্রত্নতাত্ত্বিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে ইতিহাসের নয়া দিক খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত খামা গ্রামের সংশ্লিষ্ট স্থানে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...