Monday, June 22, 2026

সব্যসাচী নন, প্রথমে আইন ভেঙেছেন বিক্ষোভকারীরাই: স্পষ্ট জানালেন দুই পুলিশকর্তা

Date:

Share post:

চাকরিহারাদের আন্দোলনের মধ্যে বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তার পরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনায় চাকরিহারাদের কাঠগড়ায় তুলল পুলিশ (Police)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim) ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার (Supratim Sarkar) জানান, আই আগে ভেঙেছিলেন আন্দোলনকারীরাই।

বৃহস্পতিবার দুপুরে সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে যান। কিন্তু বিক্ষোভ চলছে দেখে তিনি ফিরে আসছিলেন। সেখানে তাঁর গাড়ি আটকান বিক্ষোভকারীরা। তিনি অপেক্ষা করেন। গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলতে চান। কিন্তু তার পরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই বিষয়ে প্রশ্ন করা হলে দুই পুলিশ কর্তাই স্পষ্ট জানান, “উনি নিজের কাজে যাচ্ছিলেন। প্রথম বেআইনি কাজটা করেছিলেন আন্দোলনকারীরাই। তাঁরা ওর গাড়ি আটকে দেন। গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন তিনি নেমে পরিস্থিতি সামলাতে যান।”

সুপ্রতীম সরকার বলেন, “ওই জনপ্রতিনিধি নিজের কাজে বিকাশ ভবনে এসেছিলেন। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তিনি ফিরে যাচ্ছিলেন। তখন তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। কাউকে এভাবে আটকে রাখা যায় না। এটা আইনবিরুদ্ধ।”
আরও খবর: ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

এডিজি আইনশৃঙ্খলা ও এডিজি দক্ষিণবঙ্গ বলেন, “আমি কাউকে রাস্তায় আটকে দেব, গাড়ি ঘেরাও করে ৪৫ মিনিট ধরে বসে থাকব, এটা হয় না।” তবে এই সব অভিযোগ নিয়ে অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...