Tuesday, June 23, 2026

ফাইনাল না সরনোর দাবি নিয়ে ইডেনের সামনে বিক্ষোভ

Date:

Share post:

আইপিএলের(IPL) সূচী বদলে গিয়েছে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছ পরিবর্তিত সূচী অনুয়ায়ী আইপিএলের ম্যাচ। সেখানেই পরিবর্তন হয়ে গিয়েছে ফাইনালের(IPL Final) তারিখও। আগামী জুন মাসের ৩ তারিখ হবে এবারের আইপিএলের ফাইনাল। কিন্তু হঠাত্ই শোনাযাচ্ছে আইপিএলের ফাইনাল নাকি সরে যাচ্ছে ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে। আর তারই প্রতিবাদে এবার কলকাতার ক্রিকেট প্রেমীরা। ইডেন থেকে ফাইনাল না সরানোর দাবী নিয়েই সিএবির(CAB) সামনে বিসিসিআইয়ের(BCCI) বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কলকাতার ক্রিকেট প্রেমীদের।

সূচী অনুযায়ী একটি প্লেঅফ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। কিন্তু ভারত-পাক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত করতে হয়েছিল। এরপর নতুন সূচী সামনে আসার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে ফাইনাল। আর সেটাই যেন মেনে নিতে পারছেন না কলকাতার ক্রিকেট সমর্থকরা। শুক্রবার ইডেনের সামনেই চলে তাদের বিক্ষোভ প্রদর্শন। বিসিসিআইয়ের(BCCI) উদ্দেশ্যে ক্রিকেট সমর্থকদের একটাই বার্তা। ইডেন গার্ডেন্স থেকে যেন ফাইনাল না সরে।

শোনাযাচ্চিল যেহেতু জুন মাস সেই সময় নাকি কলকাচায় বৃষ্টি হতে পারে। ফাইনালে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেই কারনেই নাকি ইডেন থেকে আহমেজাবাদে ফাইনাল সরিয়ে নিয়ে যেতে পারে বিসিসিআই। আর সেটাই কলকাতার ক্রিকেট সমর্থক থেকে প্রশসাকরাও মেনে নিতে পারছেন না। এর পিছনে অনেকে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলেও মনে করছেন। ইচ্ছাকৃতভাবেই নাকি কলকাতা থেকে গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিনের বিক্ষোভে বারবার শোনা গেল ফাইনাল যেন কলকাতা থেকে আহমেদাবাদে না সরে যায়।

আইপিএলের সূচী পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। যদিও এখনও পর্যন্ত প্লেঅফের নতুন সূচী ঘোষণা করা হয়নি। আর সেটা হয়নি বলেই ধোঁয়াশাটা বাড়তে শুরু করেছে। নচুন সূচী অনুযায়ী এবার ছটি ভেন্যুতে হচ্ছে বাকি ম্যাচ গুলো। সেখানেই কেন হঠাত্ করে প্লেঅফের সূচী ঘোষণা হল না, সেখানে সকলেই সন্দেহ বাড়াটাই স্বাভাবিক। সূত্র মারফত সেই সময় থেকেই শোনাযাচ্ছিল যে এবার নাকি আইপিএলের ফাইনালও সরে যেতে চলেছে কলকাতা থেকে আহমেদাবাদে। তেমনটা যাতে না হয় সেই কারনেই এবার রাস্তায় নামল কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...