Sunday, April 12, 2026

মধ্যপ্রদেশ-সংকট নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি

Date:

Share post:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও রাজ্য সরকারকে আস্থা ভোট নিয়ে নিজেদের বক্তব্য জানানোর জন্য গতকালই নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে তার জবাব আসার কথা। তারপরই আজ ফের এই মামলার শুনানি শুরু হবে। উল্লেখ্য, মধ্যপ্রদেশে দ্রুত আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য, ২২ জন কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর সংখ্যালঘু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যপাল দুবার ফ্লোর টেস্ট করানোর নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য। অসাংবিধানিকভাবে সরকার চলছে। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এদিকে মামলার অংশীদার হতে চেয়ে পদত্যাগী বিধায়কদের পক্ষ থেকেও পৃথক হলফনামা পেশ করা হয়েছে। যেখানে তাঁরা জানিয়েছেন, কোনও চাপে নয়, স্বেচ্ছায় তাঁরা পদত্যাগ করেছেন।

Related articles

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...