Sunday, June 28, 2026

করোনা: উত্তর ২৪ পরগনা জুড়ে সতর্ক শপিং মল

Date:

Share post:

কোভিড-19  মোকাবিলায় সরকারি নির্দেশিকা মেনে বাড়তি সতর্কতা বারাসত ও মধ্যমগ্রামের শপিং মলে। স্টার মল, সান সিটি মলে দোকান খোলা থাকলেও ভিড় নেই। কেনাকাটা করতে যাচ্ছেন হাতে গোনা মানুষ। কড়াকড়ি রয়েছে প্রবেশ পথেই। টেম্পরেচার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে শপিং মলের প্রবেশ পথে। দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে ক্রেতা, কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তবেই স্টার মলে ঢুকতে দেওয়া হচ্ছে। মাস্ক পরার ওপর জোর দিচ্ছে সান সিটি মল। সচেতনতার অঙ্গ হিসেবে মাস্ক বন্টন ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করেছে শপিং মল কর্তৃপক্ষ। এদিকে সিনেমা হল বন্ধ রাখা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। বন্ধ রয়েছে রেস্টুরেন্টও। দুটি শপিং মল দফায় দফায় ডিপ ক্লিন করা হচ্ছে। এক জায়গায় বেশি মানুষ জমায়েত হতে দেওয়া হচ্ছে না। আপতকালীন ব্যবস্থা মেনে সহযোগিতা করছেন সাধারণ মানুষও। তাঁদের মতে, আতঙ্ক না বাড়িয়ে সচেতন ভাবে রোগ মোকাবিলায় সচেষ্ট থাকাই শ্রেয়।

আরও পড়ুন-ভিড় এড়াতে ডিউটি কমানো হল রাজ্য সরকারি কর্মীদের

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...