Sunday, June 7, 2026

ভিড় এড়াতে ডিউটি কমানো হল রাজ্য সরকারি কর্মীদের

Date:

Share post:

রাজ্যে করোনা রুখতে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য সরকারি কর্মীদের শিফ্ট কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সরকারী কর্মচারিদের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়া হল। পাঁচটার পরিবর্তে ছুটি হবে চারটেয়। ভিড় এড়িয়ে যাতে বাস-ট্রেনে যাতায়াত করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত । বৃহস্পতিবার থেকেই নতুন শিফ্ট শুরু হবে। এছাড়াও তিনি আরও বলেন, কোনও সরকারি কর্মী অসুস্থ হলে তাদের ছুটি নিয়ে কোনও সমস্যা হবে না। অনলাইনে ছুটির আবেদন করা যাবে। এর সঙ্গে রাজ্য সরকারি সাফাই কর্মীদের জন পিছু পাঁচ লক্ষ টাকা বিমার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...