Monday, March 30, 2026

মার্চে ব্যাঙ্ক বন্ধ টানা ৩ দিন

Date:

Share post:

ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক সংগঠনগুলি। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে বিক্ষুব্ধ বেশ কিছু ব্যাঙ্ক সংগঠন। যার জেরে ২৭ মার্চ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যায়োসিয়েশন দেশব্যাপী যৌথ ভাবে ব্যাঙ্ক বনধের ডাক দিয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্ক এম্পলয়িজ ফেডারেশন অব ইন্ডিয়াও এই ধর্মঘটে যোগ দেবে। আগামী বুধবার কয়েকটি রাজ্যে তেলুগু নববর্ষের ছুটি রয়েছে। যার জেরে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই, নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ ২৫ তারিখ বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফের শুক্রবার অর্থাৎ ২৭ মার্চ ধর্মঘটের ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সপ্তাহের চতুর্থ শনিবারের ফলে ২৮ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ছুটির দিন ব্যাঙ্ক বন্ধ থাকে। অর্থাৎ পরপর তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন-NRC,CAA বিরোধী জমায়েতগুলি চলছেই

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...