Wednesday, April 1, 2026

অমিল মাস্ক, তৈরিতে হাত লাগালেন পাড়ার দর্জিরাও

Date:

Share post:

করোনা আতঙ্কে মাস্কের চাহিদা তুঙ্গে। দেখা মিলছে না ভাইরাস নিরোধক এন-95 মাস্ক। এমনকী কোনও কোনও জায়গায় সাধারণ মাস্কও পাওয়া যাচ্ছে না। অভিযোগ, মাস্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক কালোবাজারি। এই অবস্থায় মাস্কের জোগান বাড়াতে এবার দর্জির দোকানে অর্ডার দিচ্ছেন অনেকে।
রেডিমেডের যুগে পুজোর সময় ছাড়া দর্জিরা কার্যত মাছি মারেন। তাই আপাতত জামা কাপড় তৈরির পাট চুকিয়ে মাস্ক তৈরিতে নেমেছেন শ্রীরামপুর স্টেশন এলাকার দর্জি গুলাম রাব্বানি আনসারি। দিনরাত এক করে তাঁর দোকানে চলছে মাস্ক তৈরির কাজ। পুজোর মরসুমের মতো কারিগরের সংখ্যাও বাড়িয়েছেন গুলাম সাহেব। প্রায় দশজন কর্মী এখন নাওয়া-খাওয়া ভুলে মাস্ক তৈরি করছেন। ধুলো-বালি থেকে বাঁচতে এসময়ে আপাতত পর্দার আড়ালে থাকা সেলাই মেশিনগুলির খটখট শব্দ চলতে শুরু করেছে। গুলাম সাহেব বলেন, ‘‘বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মাস্কের অর্ডার এসেছে। তাই আপাতত জামা-প্যান্ট তৈরির পাট চুকিয়ে দিনরাত এক করে মাস্ক তৈরি করে চলেছি।’’

আরও পড়ুন-গলায় ব্যথা আমলাপুত্রের, ভর্তি বেলেঘাটা আইডিতে

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...