Sunday, June 21, 2026

কমিউনিস্ট পার্টি করোনার খবর ‘ধামাচাপা’ দিতে চেয়েছিল, অভিযোগ তুলল ট্রাম্প সরকার

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের কথা গোপন রেখেছিল চিনের কমিউনিস্ট পার্টি, বলল আমেরিকা। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি, চিনে যখন করোনা নিয়ে মহামারি তখন সব কথা চেপে গিয়েছিল চিনের কমিউনিস্ট পার্টি। সঠিক ভাবে আন্তর্জাতিক মহলকে জানায়নি চিন। গোটা বিষয়টিকে খুব ছোট করে দেখেছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টাদের দাবি, এই মারণ ভাইরাসের চক্রান্ত চিনের কমিউনিস্ট।

যখন প্রথম ৫৭ বছরের এক ব্যক্তির এই সংক্রমণ দেখা দিয়েছিল, তার অনেক আগেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল উহানে। এই খবর জানতেন উহানের সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার লি ওয়েনলিয়াং। তিনি সতর্ক করেছিলেন। কিন্তু তাঁর মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিল এই কমিউনিস্ট পার্টি। কারণ তারা এই ভাইরাসের ব্যাপারে আগে থেকেই জানত।
করোনাভাইরাসের জন্য চিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি লিখেছেন, বিশ্বে ত্রাস তৈরি করেছে যে মারণ ভাইরাস সেটা আসলে ‘চাইনিজ করোনাভাইরাস’।

চিন আমেরিকার তরজা চলছেই, সঙ্গে চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। কখনও আমেরিকা দাবি করছে এই মারণ ভাইরাস আসলে রাসায়নিক মারণাস্ত্র যা চিন ছড়িয়েছে। আবার কখনও চিন আঙুল তুলে বলছে মার্কিন সেনাদের থেকেই উহানে ছড়িয়েছিল ভাইরাস।

আরও পড়ুন-প্রবল হট্টগোল, তীব্র কটাক্ষের মাঝেই শপথ নিলেন রঞ্জন গগৈ

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...