Sunday, June 21, 2026

ইয়েস ব্যাঙ্ক তদন্তে ইডি-র মুখোমুখি অনিল আম্বানি

Date:

Share post:

অবশেষে ইয়েস ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির তদন্তে ইডি-র মুখোমুখি হলেন রিলায়েন্স কর্তা অনিল আম্বানি। চলতি মাসের শুরুতেই ইয়েস ব্যাঙ্কে বড় ধরনের আর্থিক নয়ছয়ের খবর পাওয়া যায়। ব্যাঙ্কের কর্তা রানা কাপুরকে গ্রেফতার করে জেরা শুরু হয়। তারপরেই এই কেলেঙ্কারিতে রিলায়েন্স গ্রুপের কর্তা অনিল অম্বানি-সহ দেশের বেশ কয়েকজন বিত্তশালী শিল্পপতির নাম উঠে আসে। অভিযোগ, মোটা টাকা ঋণ নিয়ে শোধ করেননি তাঁরা। এর পরিবর্তে মোটা টাকা ঘুষ নিয়েছেন রানা কাপুর, তাঁর স্ত্রী ও কন্যারা। এই বিষয়ের তদন্তে নেমে অনিল আম্বানিকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। কিন্তু ৬০ বছর বয়সী শিল্পপতি বলেন, বুধবার সকালে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। এরপর তাঁকে বেলা ১১ টার নাগাদ যেতে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রিলায়েন্স গ্রুপের অন্যান্য অফিসারকেও এই সপ্তাহের শেষে তলব করতে পারে ইডি। যদিও, গত সপ্তাহে রিলায়েন্স গ্রুপ বিবৃতি দিয়ে জানায়, রানা কাপুর, তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। ইয়েস ব্যাঙ্ক থেকে রিলায়েন্স গ্রুপ যা ঋণ নিয়েছে সবই শোধ করে দেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী-শোভনের নাম জড়িয়ে তাঁকে নিয়ে “অসত্য” সংবাদ! সোচ্চার অগ্নিমিত্রা

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...