Sunday, June 21, 2026

মধ্যপ্রদেশ: রাজ্যপাল ভুল কিছু করেননি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দ্রুত আস্থা ভোট নেওয়ার কথা বলে মধ্যপ্রদেশের রাজ্যপাল কোনও ভুল পদক্ষেপ করেননি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। বিচারপতি চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তার বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি চলাকালীন কংগ্রেসের যুক্তি খারিজ করে একথা বলে সুপ্রিম কোর্ট। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, আস্থা ভোট নিয়ে সিদ্ধান্তের অধিকার বিধানসভার স্পিকারের। কিন্তু স্পিকারকে আস্থা ভোটের নির্দেশ দিয়ে রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন। কংগ্রেস আইনজীবীর যুক্তি উড়িয়ে রাজ্যপাল লালজি ট্যান্ডনের পদক্ষেপকেই সমর্থন করে সুপ্রিম কোর্ট। বিচারপতি চন্দ্রচূড় বলেন, যখন বিধানসভার অধিবেশন চলছে না এবং সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে তখন আস্থা ভোটের নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালেরই। এক্ষেত্রেও রাজ্যপাল ভুল কিছু করেননি।

সুপ্রিম কোর্ট স্পিকারকে দ্রুত আস্থা ভোট করানোর কথা বলার পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার প্রস্তাব দেয়। কিন্তু স্পিকারের তরফে এর জন্য দু-সপ্তাহ সময় চাইলে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আদালত বলে, দু-সপ্তাহ সময় মানেই ঘোড়া কেনাবেচার সুবর্ণ সুযোগ। ফলে এত সময় কোনওভাবেই দেওয়া যাবে না।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী-শোভনের নাম জড়িয়ে তাঁকে নিয়ে “অসত্য” সংবাদ! সোচ্চার অগ্নিমিত্রা

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...