Wednesday, April 8, 2026

সাংসদ দুষ্মন্তের সৌজন্যে করোনা-ত্রাস রাষ্ট্রপতি ভবনেও

Date:

Share post:

বলিউডের ‘বেবি ডল’ কনিকা কাপুরের পার্টির পর ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনেও গিয়েছিলেন দুষ্মন্ত সিং। সেখানেও কেন্দ্রীয় মন্ত্রী, অনেক সাংসদ ছিলেন৷ সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নেন দুষ্মন্ত সিং। একই সময়ে রাইসিনা হিলসে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। রাষ্ট্রপতি ভবনে যখন গিয়েছিলেন দুষ্মন্ত সিং, তখন সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্য অনেক সাংসদ। এই খবরের পর পরই হইচই পড়ে গিয়েছে। আপাতত কোয়ারানটিনে রয়েছেন বসুন্ধরা রাজের পুত্র দুষ্মন্ত সিং। কনিকা-ছোঁয়ায় আইসোলেশনে আছেন বসুন্ধরা রাজে, দুষ্মন্ত সিং ও ডেরেক ও’ব্রায়েন৷ কনিকার পার্টিতে উপস্থিত থাকা উত্তরপ্রদেশের মন্ত্রী জয়প্রতাপ সিংও নিজেকে ‘ঘরবন্দি’ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার দুষ্মন্ত সিং-এর ‘সৌজন্যে’ রাষ্ট্রপতি ভবনে করোনার কোনও প্রভাব পড়বে কিনা, সেদিকেই নজর রাখছে প্রশাসন৷

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...