Wednesday, April 8, 2026

ভাইরাস-ভয়: আইসোলেশন ওয়ার্ড থেকে পলাতক 2

Date:

Share post:

হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ড থেকে পালালেন চিকিৎসাধীন দুই যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার বীরভূমের সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশ- প্রশাসনের তৎপরতার স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে ফের ওই দুই যুবক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, চন্দ্রপুর থানার পাতাডাঙ্গা এলাকার বাসিন্দা গুজরাট থেকে আসা আট যুবককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ভর্তি থাকা দুই যুবক পালিয়ে যান আইসোলেশন ওয়ার্ড থেকে। শুক্রবার, সকালে স্বাস্থ্যকর্মীর ওয়ার্ডে গিয়ে দেখেন শৌচকর্ম করতে যাওয়ার নাম করে ওই দুই যুবক পালিয়ে গিয়েছেন। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশকে বিষয়টি জানানো হয়।
দুই যুবকের খোঁজ শুরু হয়। চন্দ্রপুর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ওই দুই যুবককে ফের হাসপাতালে নিয়ে যান।
ওই যুবকদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষার জন্য সিউড়ি সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করার সময় দুইজনের জ্বর ও সর্দি থাকার আইসোলেশন ওয়ার্ডে রেখে দেওয়া হয়। শৌচাগারে যাওয়ার নাম করে ভয়ে চম্পট দেন তাঁরা। ঘটনার পর থেকেই আইসোলেশন ওয়ার্ডের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানান,” আইসোলেশন ওয়ার্ড থেকে দুই যুবক পালিয়ে গিয়েছিল। পুলিশ, প্রশাসন ও স্থানীয় মানুষদের তৎপরতায় তাদেরকে ফের হাসপাতালে নিয়ে আসা হয়েছে”।

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...