Sunday, June 21, 2026

কোয়ারেন্টাইনের নিয়মকে বুড়ো আঙুল দেখালেন মেরি কম

Date:

Share post:

এবার নিয়ম ভাঙলেন মেরি কম, কোয়ারেন্টাইন থেকে রাষ্ট্রপতি ভবনে
তিনি অনেকেরই আদর্শ। তিনি রাজ্য সভার সাংসদ। তা সত্ত্বেও দায়িত্ববোধের পরিচয় দিলেন না মেরি কম। নিয়ম অনুসারে বিদেশ থেকে ফিরলে শরীরে করোনা সংক্রমণের চিহ্ন না থাকলেও তাঁকে নিজের বাড়িতে সেলফ কোয়ারেন্টাইন তে থাকার কথা বলেছে প্রশাসন। এই বার্তা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মেরি কম ১৩ মার্চ জর্জনের আম্মান থেকে ফিরেছিলেন এশিয়া-ওসেনিয়ার অলিম্পিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বে যোগ দিয়ে। তার ১৪ দিন গৃহবন্দি থাকার কথা। কিন্তু ১৮ মার্চ রাষ্ট্রপতির আয়োজন করা ব্রেকফাস্ট অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে যোগ দিয়েছিলেন মেরি কম। রাষ্ট্রপতির অফিশিয়াল টুইটার হ্যান্ডলে সেই ব্রেকফাস্টের ছবি পোস্ট করা হয়েছে। যেখানে ছবিতে দেখা যাচ্ছে মেরি কমকে।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...