Wednesday, April 8, 2026

প্রদীপদা আমাকে শ্যাম থাপা তৈরি করেছিলেন

Date:

Share post:

প্রদীপদা না থাকলে আমি শ্যাম থাপা হতাম না। দাদার প্রয়াণে বাকরুদ্ধহীন শিষ্য নিমেষে ফিরে যান স্মৃতির সরণিতে ।
বলেন, আমাকে মফতলাল থেকে ইস্টবেঙ্গলে এনেছিলেন প্রদীপদা। ওঁর কোচিংয়েই আমি জীবনের সেরা গোল করেছি। বলতে থাকেন বাই সাইকেল শটে অসংখ্য গোল করা শ্যাম থাপা। ১৯৭৫ সালের ছ’বার লিগ জয়ের হাতছানি ছিল। আজও ভুলিনি ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে আমি চার জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছিলাম। ওই গোলের পরে প্রদীপদা আমাকে জড়িয়ে ধরেছিলেন। সেই উচ্ছ্বাস আর উষ্ণতায় ছিল স্নেহের স্পর্শ ।
আমি যখন কোচিং শুরু করি তখনও সৌভাগ্যবশত পাশে পেয়েছিলাম প্রদীপদাকে। তাঁর সঙ্গেই কোচিং শুরু করেছিলাম। প্রদীপদা তখন ইস্টবেঙ্গলের কোচ। আমাকে সহকারী কোচ করা হল।  সেই সময় প্রদীপদা আমাকে কোচিং নিয়ে অনেক কিছু শিখিয়েছিলেন ।সবসময়  বলতেন, “কোচিং করতে হলে পড়তে হবে। চিন্তাভাবনাগুলোকে সাজাতে হবে। সেগুলোর প্রয়োগ করতে হবে।” আমার জীবনের ধ্রুবতারা প্রদীপদা নেই ভাবতেই পারছি না । প্রদীপদা তুমি যেখানেই থাকো ভালো থেকো ।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...