Saturday, June 27, 2026

যাঁরা বাইরে থেকে আসছেন তাঁদের আলাদা রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এ রাজ্যে যে তিন জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, তাঁরা সবাই বিদেশ থেকে এসেছেন। রাজ্যের বা দেশের বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের হোম আইসোলেশনে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অস্পৃশ্যতা নয়, কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে”।

মুখ্যমন্ত্রী বলেন:

• দেশের বা রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তাঁদের থালা, বাসন আলাদা রাখুন
• সাবান, তোয়ালে আলাদা রাখুন
• তাঁদের জামাকাপড় অন্যরা ব্যবহার করবেন না
• সম্ভব হলে আলাদা ঘরে রাখুন
• সম্ভব না হলে, ঘরের মধ্যেই মশারি টানিয়ে রাখুন
• সেই ঘরের বা বাড়ির অন্য সদস্যরা মাস্ক পরুন
• বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন, মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন

মুখ্যমন্ত্রীর মতে, এই নিয়মগুলি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা যাবে। একই সঙ্গে তিনি এও বলেছেন, “মানবিকতা বজায় রাখুন। কাউকে দূরে ঠেলে দেবেন না আলাদা থাকুন এবং সাবধানে থাকুন”।
অনেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত করছেন। তাঁদের প্রতি মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ জমায়েত অবিলম্বে বন্ধ রাখুন।

আরও পড়ুন-সংক্রমণ রুখতে দূরপাল্লার ট্রেন বন্ধের কথা বলেছিলাম, শোনেনি কেন্দ্র: মুখ্যমন্ত্রী

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...