Saturday, June 13, 2026

রাজ্যে করোনাভাইরাসের কোপ, বেতন ছাড়া বন্ধ হয়ে গেল স্যাটেলাইট চ্যানেল

Date:

Share post:

এক অদ্ভুত যুক্তিতে আপাতত বন্ধ হয়ে গেল কলকাতার একটি স্যাটেলাইট চ্যানেল। শনিবার বিকেলে চ্যানেলে একটি নোটিস দেওয়া হয় এই মর্মে যে, দিল্লিতে করোনাভাইরাসের কারণে এয়ারটেল অফিসের কোন কর্মী না আসায় এই চ্যানেলটি সম্প্রচার করা আপাতত সম্ভব হচ্ছে না। নোটিসে আরও উল্লেখ করা হয় যে চ্যানেলটি আগামী পয়লা বৈশাখে আবার চালু করার চেষ্টা চলবে। যতদিন পর্যন্ত চ্যানেলটি সম্প্রচার করা হবে না, ততদিন পর্যন্ত কর্মীরা কোনোরূপ বেতন পাবে না। প্রশ্ন জাগছে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার যেখানে প্রতিটি সংস্থাকে অনুরোধ জানিয়েছে, করোনার কারণে যদি কোন কর্মী অফিসে অনুপস্থিত থাকে তাহলে যেন তার পূর্ণ বেতন দিয়ে দেওয়া হয়। সেখানে চ্যানেলটির এইরকম সিদ্ধান্ত কতটা মানবিক? অকস্মাৎ এই সিদ্ধান্তে যারপরনাই সমস্যায় পড়েছেন চ্যানেলের কর্মীরা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...