Monday, April 6, 2026

বাংলা জুড়ে লক-ডাউন, কী বন্ধ থাকবে, খোলা থাকবেই বা কী

Date:

Share post:

কলকাতা-সহ বাংলা জুড়ে লক-ডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। করোনাভাইরাস প্রতিরোধে আগামীকাল, সোমবার বিকেল ৫টে থেকে জারি হচ্ছে এই লক ডাউন৷
রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময় থেকে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত অফিস, দোকানপাট এবং গণপরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোনো ব্যক্তি এই নির্দেশিকা না মেনে চললে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এই লক ডাউন চালু থাকবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। ওই সময় পর্যন্ত আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে কলকাতা-সহ গোটা রাজ্যেই। তবে পরিস্থিতি বিবেচনা করে এই মেয়াদ বাড়ানোও হতে পারে বলে মনে করা হচ্ছে।

◾ বন্ধ থাকবে

দোকান, অফিস, কারখানা, কর্মশালা, গুদামঘর, ট্যাক্সি, অটোরিকশা-সহ গণপরিবহণ। তবে হাসপাতাল, বিমানবন্দর, রেলস্টেশন, বাস স্ট্যান্ড থেকে যাতায়াতকারী গণপরিবহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড় পাবে।

◾খোলা থাকবে

রেশন, মুদি, চশমা, ওষুধের দোকান, সবজি, ফল, মাছ-মাংস, দুধ, পাউরুটি হিমঘর, খাবার জিনিস, হোম ডেলিভারি, পেট্রোল পাম্প, এলপিজি গ্যাস, তেলের এজেন্সি এবং সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া।

এ ছাড়াও স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, আদালত ও সংশোধনাগারের পরিষেবা, পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী, বিদ্যুৎ‌ পরিষেবা ও জল, দমকল, সিভিল ডিফেন্স, জরুরি, পরিষেবা, টেলিকম, ইন্টারনেট, আইটি ও ডাক বিভাগ, ব্যাঙ্ক ও এটিএম

নির্দেশিকায় বলা হয়েছে: ◾কোথাও ৭ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।

◾অকারণে বাড়ির বাইরে গেলে ১৮৮ ধারা অনুসারে সরকার ব্যবস্থা নিতে পারে।

◾বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...