Monday, April 6, 2026

চলছে ‘জনতা কার্ফু’, সকাল থেকে জনশূন্য শহর ও শহরতলির রাস্তা

Date:

Share post:

করোনা সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশ জুড়ে চলছে ‘জনতা কার্ফু’। রবিবারের সকালের চিত্রটা অন্য দিনের তুলনায় একেবারে অন্যরকম । সকাল থেকে জনশূন্য কলকাতার রাজপথ। দু’একটি ট্যাক্সি, হাতে গোনা সরকারি বাস ছাড়া পথে নামেনি প্রায় কোনও গণপরিবহণ। বাকি রাজ্যের ছবিটাও কমবেশি কার্যত একই। সাতসকালে ফাঁকা শিয়ালদহমুখী লোকাল ট্রেনের কামরা।
কোনও কোনও স্থানীয় বাজারে দু’একটি দোকান খুললেও দেখা নেই ক্রেতার। চেনা ব্যস্ততার সামান্যতম চিহ্ন নেই বালিগঞ্জ, লেক মার্কেট, শকুন্তলা পার্ক, বকুলতলা বাজার থেকে উত্তর কলকাতার পাতিপুকুরের মতো পাইকারি মাছের বাজারে।
প্রসঙ্গত, এখনও অবধি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৫। এ রাজ্যেও ৪ জনের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার, সকাল সকাল সাতটা থেকে রাত ন’টা সেই অনুযায়ী পালন হচ্ছে ‘জনতা কার্ফু’। প্রথম পর্যায়ে ১৪ ঘণ্টা চলবে এই কার্ফু।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...