Saturday, June 13, 2026

জনতা কার্ফু , রেল যাত্রায় ব্যাপক কাটছাঁট

Date:

Share post:

করোনা সতর্কতায় শুরু হয়ে গিয়েছে ‘জনতা কার্ফু ‘। এই সময়ে নির্দেশ মেনে ট্রেন সফর থেকে যাত্রীদের দূরে রাখতে টিকিট বাতিলের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে নিয়ম অনেকটাই শিথিল করেছে রেল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অগ্রিম কেটে রাখা টিকিট বাতিল করলে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল। এ ক্ষেত্রে রেল নিজে যে সব ট্রেন বাতিল করছে, বা যাত্রীরা নিজেরা যে সব যাত্রা বাতিল করছেন, সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে । ‘জনতা কার্ফু’র কথা মাথায় রেখে সারা দেশেই শনিবার মাঝরাত থেকে কোনও দূরপাল্লার ট্রেন ছাড়েনি। রবিবার রাত ১০টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে । রাজ্যে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে দুরপাল্লার ট্রেনও। পরিষেবা সচল রাখতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে মাত্র ৩৪১টি লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনে রবিবার ৫০০টি লোকাল ট্রেন চলবে।
দক্ষিণ-পূর্ব রেল সাকুল্যে ৩২টি লোকাল ট্রেন চালাবে বলে ঘোষণা করেছে ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...