Sunday, June 14, 2026

করোনায় মৃতের দেহ সিল করে আচার-অনুষ্ঠান ছাড়াই চুল্লিতে

Date:

Share post:

করোনায় রাজ্যের প্রথম ব্যক্তির দেহ নিয়ে সাবধানী প্রশাসন ও হাসপাতাল কর্মীরা। এই মুহূর্তে দমদমের ৫৭ বছরের ওই প্রৌঢ়ের দেহ আমরি হাসপাতালে রয়েছে। যাঁরা দেহ সিল করবেন, তাঁদের সব ধরণের প্রোটেকশন নিতে হবে। কারণ করোনা আক্রান্তের দেহ দিয়ে কোনও তরল পদার্থ বাইরে বের হতে দেওয়া যাবে না। সেই কারণে তাঁর নাক, কান, মুখ সিল করা হবে। এই পর্ব শেষ হলে দেহ প্লাস্টিকের বিশেষ কভার দিয়ে সিল করা হবে। যাঁরা দেহ গাড়িতে নিয়ে যাবেন, সেই গাড়ির চালক ও অন্য কর্মীদেরও প্রোটেকশন নিতে হবে। একবার দেহ সিল করা হলে তা আর খোলা যাবে না। ফলে সিল করার আগে পরিবারের সদস্যদের শেষবারের জন্য দেখার অনুমতি দেওয়া হতে পারে। সেই চেষ্টা চলছে। ইলেকট্রিক চুল্লিতে শেষকৃত্য হবে শেষ সময়ের কোনওরকম আচার- অনুষ্ঠান ছাড়াই।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...