Sunday, April 12, 2026

কেন হঠাৎ দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট? জেনে নিন

Date:

Share post:

বঙ্গ গেরুয়া শিবিরে ক্রমেই বাড়ছে দিলীপ ঘোষের গুরুত্ব, আর তাই দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট লঞ্চ করল পদ্ম শিবির। ‘দিলীপ ঘোষ ডট অনলাইন’ নামে এই নতুন ওয়েবসাইটটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কথা ভেবে বানানো হয়নি বলে দাবি বিজেপি শিবিরের। রাজ্য বিজেপির জন্য ওয়েবসাইট বহুদিন ধরেই ছিল, এবারে রাজ্য বিজেপির সভাপতির জন্য তৈরি ওয়েবসাইট, নজর কেড়েছে রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপির অন্দর মহলের দাবি যেহেতু দিলীপ ঘোষের প্রতি প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের বাঙ্গালীদের উৎসাহ বাড়ছে তাই তাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি হয়েছে এই ওয়েবসাইটটি। আসন্ন বিধানসভার আগে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...