Monday, April 6, 2026

মমতার দাবি মেনে মঙ্গলবার মাঝরাত থেকে দেশে অভ্যন্তরীণ উড়ান বন্ধ

Date:

Share post:

করোনার কারণে আন্তর্জাতিক উড়ান আগেই বন্ধ হয়েছে৷ এবার অভ্যন্তরীণ উড়ানও বন্ধ হচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,
“গোটা দেশ করোনার কোপে। কেন্দ্র-রাজ্য একাধিক পদক্ষেপ করছে। আমরা একসঙ্গে COVID -19 এর বিরুদ্ধে লড়ছি। পশ্চিমবঙ্গ সরকার করোনা সংক্রমণ আটকাতে একাধিক পদক্ষেপ করেছে। রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য গণপরিবহণ, রেল, মেট্রো বন্ধ।

আমরা দেখছি এখনও কেন্দ্র দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ করেনি। তাতে গুরুতর বিধি ভাঙা হচ্ছে। রাজ্যে আসা সব বিমান চলাচল অবিলম্বে বন্ধের অনুরোধ করছি। তার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমানো যাবে।”

আর তার পরই কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো,
আজ, মঙ্গলবার, মধ্যরাত থেকে ভারতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে সব অভ্যন্তরীণ উড়ান। চালু থাকবে শুধু পণ্যবাহী বিমান৷ পণ্যবাহী বা কার্গো উড়ান চলাচলে কোনও বিধিনিষেধ নেই।যাঁরা মঙ্গলবার মাঝরাতের পরের উড়ানের টিকিট কেটেছেন, তাঁদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান সংস্থাগুলি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...