Saturday, June 13, 2026

আজই ছাড়া পেলেন ওমর আবদুল্লা

Date:

Share post:

প্রায় আট মাস বাদে আজই ছাড়া পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তাঁকে পাবলিক সেফটি আইনে আটক রাখা হয়েছিল। তাঁর আটককে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তাঁর বোন। আদালত এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চায়। অবশেষে তার আগেই মুক্তি পেলেন ওমর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ওমরের বাবা ফারুক আবদুল্লা। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর বহু রাজনীতিককেই আইনশৃঙ্খলাজনিত কারণে আটক করা হয়। এখনও আটক আছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...