Thursday, February 12, 2026

থ্যালাসেমিয়া রোগীদের সঙ্কট মেটাতে রক্তদান শিবির

Date:

Share post:

মাসখানেক আগেই রাজ্যে বেজেছিল পুরভোটের দামামা। তারপর করোনা সংক্রমণের শঙ্কা। আর তার জেরে ব্যাহত রক্তদান শিবির। এমন অনেক মানুষ আছেন যাঁদের চিকিৎসায় প্রতিনিয়ত প্রয়োজন হয় রক্তের। থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীরা- প্রতিনিয়ত তাঁদের রক্তে যোগান দেয় এই রক্তদান শিবিরগুলি। কিন্তু এখন সেটা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে হাসপাতালগুলি। সেই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি। সেখানকার সভাপতি সজল ঘোষের উদ্যোগে মঙ্গলবার এনআরএস মেডিক্যাল কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধি মেনেই সেখানে রক্তদানের ব্যবস্থা করেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বরূপ দে রায় জানান, প্রত্যেক রক্তদাতার শয্যার মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়েছিল। নির্দিষ্ট পোশাক পরে রক্ত সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। রক্তদাতাদের ক্ষেত্র চূড়ান্ত সর্তকতা অবলম্বন করা হয়। এদিন সংগ্রহ করা রক্ত তাঁরা দিয়েছেন এনআরএস হাসপাতালে ব্লাড ব্যাঙ্ককে। প্রয়োজনে রাজ্যের রক্ত সঙ্কট মেটাতে আরও শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরূপ দে রায়।

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...