Thursday, June 25, 2026

‘করোনা-যোদ্ধা’ ডাক্তার ও নার্সদের থাকা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা-যুদ্ধে আগামী ২-৩ সপ্তাহ গুরুত্বপূর্ণ। সেই সময়ে যদি কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, সে কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে দ্রুত পরিষেবা দেওয়া নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূর থেকে যে-সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে আসতে হয়, তাঁদের জন্য হাসপাতালের কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থার নির্দেশ দিলেন তিনি। সোমবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকেই মুখ্যমন্ত্রী এ কথা জানান। মমতা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, হাসপাতালের কাছেই হোটেল রিকুইজিশন করা থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতেও আগামী কয়েক সপ্তাহে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়তে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে ডাক্তার-নার্স- স্বাস্থ্যকর্মীদের থাকা এবং আইসোলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। প্রতিটি জেলায় বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ি, ফ্লাড সেন্টার, কমিউনিটি হলগুলিকে চিহ্নিত করে রিকুইজিশন করে রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে জরুরি প্রয়োজনে সেগুলিকে অস্থায়ী হাসপাতাল বা হোম কোয়ারান্টিন হিসেবে ব্যবহার করা যায়। যে-সব জেলায় সরকারি প্রজেক্টে ভবন তৈরি হয়েছে, অথচ এখনও ব্যবহার শুরু হয়নি, সেগুলিকেও কাজে লাগাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলিকেও একই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্কুল-কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ারান্টিনের জন্য ব্যবহার করা যাবে না।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...