Monday, April 6, 2026

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা বললেন এদিন

Date:

Share post:

১. ২০১৮-১৯ আয়কর রিটার্নের দিন বেড়ে হলো ৩০জুন, ২০২০।

২. দেরিতে কর দেওয়ার ক্ষেত্রে সুদের হার ১২% থেকে ৯% হচ্ছে।
৩. টিডিএস এর সুদ ১৮% পরিবর্তে ৯% হচ্ছে। দেওয়া যাবে ৩০জুন পর্যন্ত।
৪. আধার-প্যান লিঙ্ক এর সময়সীমা বেড়ে ৩০জুন হচ্ছে।

৫. বিবাদ সে বিশ্বাস স্কিম ৩০জুন পর্যন্ত আবেদন করা যাবে। অতিরিক্ত ১০% দিতে হবে না।

৬. আয়কর সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের ২০মার্চ সময়সীমা ছিল। বেড়ে সব কর্মকাণ্ডের দিন নির্দিষ্ট হচ্ছে ৩০জুন।

৭. ২০২০-র মার্চ, এপ্রিল, মে’র জিএসটি রিটার্ন এর দিন বেড়ে হচ্ছে ৩০জুন।
৮. যে সমস্ত সংস্থার টার্ন ওভার ৫কোটির নিচে তাদের কোনও লেট ফি, পেনাল্টি বা সুদ দিতে হবে না।

৯.যে সমস্ত সংস্থার রিটার্ন ৫ কোটির বেশি, সেই সংস্থাগুলিকে লেট ফি বাবদ সুদ মাত্র ৯% দিতে হবে।

১০. ‘সব কা বিশ্বাস স্কিম’, ইনডায়রেক্ট ট্যাক্স এর দিনও বেড়ে হচ্ছে ৩০জুন। এর মধ্যে ট্যাক্স দিলে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না।

১১. লক ডাউন সময়ের কারণে কাস্টমস ক্লিয়ারেন্স এই সময়ে ২৪ ঘন্টা কাজ করবে।

১২. এমসিএ অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ২০২১ রেজিস্ট্রিতে বোর্ড মিটিংয়ের দিন ৬০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হলো। আগামী দুটি কোয়ার্টার এই নিয়ম চলবে। লেট ফাইনেও ছাড় দেওয়া হলো।

১৩. অডিটার্স রিপোর্ট ২০১৯-২০২০ এর জায়গায় ২০২০-২১ করা হলো। যে সংস্থা ২০২০ তে কোনও বোর্ড মিটিং করতে পারেনি, তাদের কোনও পেনাল্টি লাগবে না।

১৪. কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে ডায়রেক্টররা ১৮২ দিনের কম ভারতে থেকেছেন, তাঁদের আইন লঙ্ঘনকারী হিসাবে ধরা হবে না।

১৫. ডিপোজিট রিজার্ভ ২০% রাখার নিয়ম। এর সময় ছিল ৩০ এপ্রিল। সেই সময় বাড়িয়ে করা হলো ৩০জুন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...