Saturday, June 27, 2026

করোনা গুজবে হেনস্তা বিমানকর্মী-পরিবারকে, দ্রুত পদক্ষেপ কলকাতা পুলিশের

Date:

Share post:

প্রশাসনের তরফে বারবার বারণ করা হচ্ছে করোনা নিয়ে ভুল খবর বা গুজব ছড়াতে৷ কিন্তু এই কাজ থামনো যাচ্ছে না৷ অনেকেই এখন নিজেদের পাড়া-প্রতিবেশীদেরও সন্দেহের চোখে দেখছেন ৷ এমন ঘটনার খোঁজ মিলেছে এই কলকাতাতেই৷

ইন্ডিগো সংস্থার এক বিমানকর্মীর একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কর্মী জানাচ্ছেন, তাঁকে এবং তাঁর পরিবারকে এখন প্রতিবেশীদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে ৷ যেহেতু তিনি একটি বিমানসংস্থায় কাজ করেন, তাই ওই বিমানকর্মীকে নিয়ে এখন গুজব ছড়িয়েছে এলাকায়৷ পড়শীদের বক্তব্য, এই বিমানকর্মী করোনায় সংক্রমিত ৷ এবং তিনি এই রোগ পাড়ায় ছড়াচ্ছেন ৷ এর জন্য তাঁকে এবং তাঁর মা-কে পাড়ার মুদিখানা বা ওষুধের দোকান, কোথাও ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না ৷ পরিস্থিতি এমন, দোকানদার এবং প্রতিবেশীরা পারলে ওই বিমানকর্মীকে এখন এলাকা থেকে তাড়িয়েও দিতে দিতে পারে৷

এই টুইট প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ সিং পুরি এক টুইটে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ ওদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সঙ্গে সঙ্গে টুইটে বলেছেন, কলকাতা পুলিশ তদন্তে নেমেছে৷ সব সমস্যার সমাধান এখনই হয়ে যাবে৷

এর পরই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর টুইট করে বলেন, ওই মহিলা পুলিশের সাহায্য পাবেন৷ যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে এই বিমানকর্মীর সঙ্গে যোগাযোগ করে এবং সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে৷ ওই বিমানকর্মীর এক পরিচিত মঙ্গলবার বেলা ১টা নাগাদ টুইট করে কলকাতা পুলিশকে ধন্যবাদও জানিয়েছে৷

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...