Saturday, June 27, 2026

“স্যালুট টু অল অফ ইউ”, আইডিতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেলেঘাটা আইডিতেই চিকিৎসা চলছে বেশিরভাগ করোনা আক্রান্ত রোগীর। কলকাতায় সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো দেখতে সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে হাসপাতালের সুপার অনিমা হালদার-সহ ডেপুটি সুপার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানতে চান কতজন রোগী ভর্তি আছেন? চিকিৎসায় কী পরিকাঠামো রয়েছে সে বিষয়ে সবিস্তারে কথা বলেন তিনি। কলকাতা পুলিশের তরফ থেকে হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিয়ে যাওয়া হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। এরপরই তিনি বলেন, “করোনা মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনারা। আপনাদের সুস্থ থাকাটা খুব জরুরি। আপনারা ভালো থাকলেই, আমরা ভালো থাকতে পারব”।

আইডি হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু অল অফ ইউ”। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বেলেঘাটা আইডিতেই যেহেতু করোনাভাইরাস সংক্রান্ত পরীক্ষা সবচেয়ে বেশি করা হচ্ছে। সেই কারণে পুলিশকে সতর্ক নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালে ডেপুটি সুপারকে তিনি বলেন, কোনও সমস্যা হলে যেন ফোনে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকের সারপ্রাইজ ভিজিটের কথা ঘোষণা করেন তিনি। এরপর এই কলকাতার চারটি হাসপাতাল ঘুরে তিনি যান রাজারহাটের সেন্টারে। সেখান থেকে ঘুরে তিনি যান বেলেঘাটা আইডি হাসপাতালে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...