Saturday, June 27, 2026

ভবঘুরে-ভিখারিদের রাত্রি নিবাসে ঠাঁই দিলো কলকাতা পুরসভা

Date:

Share post:

শুধু লক ডাউন করলেই হবে না, রাস্তা-ঘাট একেবারে জনশূন্য করতে হবে। যাদের ঘর আছে তাঁরা তো গৃহবন্দি থাকবেন, কিন্তু যাদের মাথার উপর ছাদ নেই তাদের কী হবে? যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের জীবন বাজি রেখে করোনা মোকাবিলা করছেন, সেখানে সব সমস্যার সমাধান সম্ভব।

তাই নিশ্চিন্তে কলকাতা শহরের রাস্তার ভবঘুরে, ভিখারিরাও। করোনা গ্রাস থেকে তাঁদের রক্ষা করতে শহরের বিভিন্ন রাত্রিনিবাসে সরানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভার। আশ্রয়হীন ভবঘুরে ও ভিখারিদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিনিবাসে রাখার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতায় ৪২টি রাত্রিনিবাস রয়েছে। কলকাতা পুলিশের সহযোগিতায় সেই রাত্রিনিবাসগুলিতে তাঁদের সুরক্ষার জন্য ‌স্যানিটাইজিং‌–‌এর ব্যবস্থা করা হচ্ছে। রাত্রিনিবাসের কর্মীদের জন্য ইতিমধ্যে মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে। লক ডাউন চলা পর্যন্ত আশ্রয়হীনদের রাত্রিনিবাসে থাকা-খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। পুরসভার বিভিন্ন স্কুলগুলিতেও অনেক আশ্রয়হীনকে রাখার ব্যবস্থা নিয়েছে পুরসভা।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...