Friday, April 3, 2026

স্ত্রী থাকতেও লিভ-ইন করতেন হৃত্বিক, বিস্ফোরক কঙ্গনা

Date:

Share post:

প্রাক্তনদের নিয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। কখনও আদিত্য পাঞ্চলি আবার কখনও অধ্যায়ন সুমন। সেই তালিকায় নাম রয়েছে হৃত্বিক রোশনেরও। নতুন করে কঙ্গনা জানালেন, স্ত্রী থাকাকালীন তার সঙ্গে লিভ-ইন করতেন হৃত্বিক। যদিও এই প্রথম নয়। এর আগেও হৃত্বিক বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা।

কৃষ টু-এর শ্যুটিংয়ের সময়ই হৃত্বিকের সঙ্গে গোপনে সম্পর্কে জড়ান কঙ্গনা। অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তা কখনও সর্বসমক্ষে স্বীকার করতে চাননি হৃত্বিক। স্ত্রীকে ছেড়ে তিনি কখনওই কঙ্গনার কাছে আসতে পারবেন না বলেও নাকি কঙ্গনাকে জানান হৃত্বিক। স্ত্রীকে বিচ্ছেদ দিতে না পারলে, হৃত্বিক তাঁকে মুক্তি দিন বলে দাবি করেন কঙ্গনা। কিন্তু তাতেও রাজি হননি হৃত্বিক।
এরই মধ্যে সুজানের সঙ্গে বিচ্ছেদের মামলা দায়ের করেন হৃত্বিক। কঙ্গনার দাবি, লুকিয়ে বিয়ের প্রস্তাব দেন হৃত্বিক। অভিনেত্রী আরও অভিযোগ, কথা না শুনলে, কঙ্গনার সঙ্গে তাঁর কাটানো মুহূর্ত, গোপন সব ছবি  ফাঁস করে দেবেন বলেও হুমকি দেন হৃত্বিক। তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...