Tuesday, April 7, 2026

মহাভারতের যুদ্ধ ১৮দিনের, করোনা যুদ্ধ ২১দিনের : মোদি

Date:

Share post:

নিজের কেন্দ্র বারণসীর মানুষের উদ্দেশে ভাষণে ফের করোনা মোকাবিলায় জনবিচ্ছিন্নতার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে দিল্লি থেকেই সরাসরি ভিডিওতে প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মহাভারতের যুদ্ধ হয়েছিল ১৮ দিনের, আর এই যুদ্ধ ২১ দিনের। আর এই যুদ্ধে আমরা জিতবই যদি সকলে হাত মেলাতে পারি। মোদির দাবি, কাশী সারা দেশের মানুষের কাছে উদাহরণ হতে পারে। সৌহার্দ্য, সৌজন্য, সংহতির উদাহরণ। তাঁর আবেদন, আসুন, এই ২১ দিনে প্রত্যেকে অন্তত ৯টি দুঃস্থ পরিবারকে সাহায্য করি। তবে ডাক্তার স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী কিংবা নার্সিং স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তা তিনি সাফ জানিয়েছেন। এই মুহূর্তে ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য। আর যারা এটাকে এখনও হাল্কা ভাবে নিচ্ছেন, তারা ভুল করছেন। তিনি বলেন, নির্দেশ পালন করুন। তাহলে ১৩০ কোটির দেশ এই যুদ্ধে নিশ্চিত জিতবে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...