Saturday, June 27, 2026

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ জনের সোয়াব টেস্টে নেই করোনা, সুফল লকডাউনের, বলছেন চিকিসসকরা

Date:

Share post:

অনেকটাই স্বস্তি !

গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৪৬ জনের লালারসের নমুনা পরীক্ষায় হদিশ মেলেনি করোনার উপস্থিতি। মঙ্গলবার দেশজুড়ে ‘লকডাউন’ জারি হওয়ার পর রাজ্যবাসীর জন্য এটা স্বস্তির খবর। এখনও পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ।

যে ৪৬ জনের লালারসের নমুনা পরীক্ষায় হদিশ মেলেনি, তাদের মধ্যে রয়েছেন, রাজ্যের প্রথম করোনায় মৃতের পরিবারের ২ জন। তাদের শরীরেও মেলেনি করোনা ভাইরাস। লকডাউন মানলে করোনা
সংক্রমণের আশঙ্কা কমবে৷ রিপোর্ট এ কথাই বলছে, চিকিৎসকদের অভিমতও এমনই৷

রাজ্যে এখনও পর্যন্ত ১৭৬ জনের সোয়াব টেস্ট বা লালারসের পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৯ জন করোনা বা COVID-19 – এ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১ জনের।
রাজ্যে আপাতত ২১৬ জন আইসোলেশনে আছেন৷ এই ভাইরাসের সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে সর্বশেষ ৪৬ জনের লালারসের পরীক্ষার পরও প্রতিটি রিপোর্টই নেগেটিভ হওয়া রাজ্যবাসীর ও রাজ্যের চিকিৎসকদের কাছে স্বস্তির খবর।
ক্রমেই চিকিৎসকদেরও ধারনা হচ্ছে, ’লকডাউন’ যত সফল হবে ততই রিপোর্ট নেগেটিভ হওয়ার প্রবণতা বাড়বে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...