Wednesday, April 8, 2026

বিমানবন্দরের যাত্রী নিয়ে পরিবহন কর্মীরা যেন কোয়ারেন্টাইনের ডাক্তার!

Date:

Share post:

দমদম বিমানবন্দরে বুধবার সকালেই আসেন বেশ কিছু যাত্রী। তাদের গন্তব্যে পৌঁছে দিতে ৫০টির বেশি ভলভো বাসের ব্যবস্থা ছিল সকাল থেকেই। সবচেয়ে লক্ষ্যণীয় ছিল সংক্রমণ এড়াতে বাসকর্মীদের বিশেষ পোশাক। যাত্রী নামানোর আগে ও পরে বাসগুলিকে হুর নির্দেশ মেনে রাজ্য পরিবহন দফতর জীবাণুমুক্ত করে। সংক্রমণের ঝুঁকি নিয়েও পরিবহনকর্মীরা যেভাবে কাজ করেছেন, তারজন্য তাঁদের সাধুবাদ দিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই শেষ বিমানটি আসে। কিন্তু পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় সমস্যা বাড়ে। শেষে পরিবহন কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহন দফতর সব ব্যবস্থা নেওয়ার পর বাস চলে। আপাতত বিরল দৃশ্য। বিমানবন্দর ধূ-ধূ করছে। জনমানবহীন।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...