Friday, June 19, 2026

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে যোগী সরকার

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় মঙ্গলবার মধ্যরাত থেকে ২১দিন সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এই ঘোষণার পর অত্যাবশ্যকীয় পণ্য কীভাবে পাওয়া যাবে তা নিয়ে চিন্তা বেড়েছে সাধারণের। এই অবস্থায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে উত্তরপ্রদেশ সরকার।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, “কাউকে বাড়ি থেকে বেরিয়ে কিছু কিনতে হবে না। অত্যাবশ্যকীয় পণ্য মানুষের বাড়ি পৌঁছে দেবে সরকার।”
সংশ্লিষ্ট রাজ্য সরকার জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে। তাই আতঙ্কিত হয়ে বাইরে কোনও জিনিস কেনার দরকার নেই। সরকার বাড়ি বাড়ি পৌঁছে দেবে অত্যাবশ্যকীয় পণ্য বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ২৩ কোটি। ১০ হাজার গাড়ির ব্যবস্থা করেছে যোগী সরকার। সেই গাড়িগুলি করেই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে অত্যাবশ্যকীয় পণ্য। যোগী আদিত্যনাথ বলেন, ” সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র কাজ। তা না হলে বড় বিপদের মুখে পড়তে হবে।”

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...